Wednesday | 3 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 3 June 2026 | Epaper
BREAKING: নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ      দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল      বাড়লো বিদ্যুতের দাম       ভারতে হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ২১      বিসিবি নির্বাচনে বাধা নেই      বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাব      ফের ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র      

কুয়াকাটা সৈকতে ভেসে এল ৫৮ ফুটের তিমি

প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ৩৪)

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ৫৮ ফুট দীর্ঘ বিশালাকৃতির একটি ‘বেলিন’ প্রজাতির মৃত তিমি। বুধবার দুপুর ২টার দিকে সৈকতের ঝাউবাগান সংলগ্ন পূর্ব পাশে তিমিটি আটকে পড়ে। স্থানীয়দের দাবি, গত দুই যুগের মধ্যে কুয়াকাটা সৈকতে ভেসে আসা তিমির মধ্যে এটিই সবচেয়ে বড়।

এর আগে সকালে কুয়াকাটা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে গভীর সাগরে তিমিটি ভাসতে দেখেন জেলেরা। খবর পেয়ে ‘উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা’ (উপরা)-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিমিটি উদ্ধারের চেষ্টা করেন। তবে তিমিটি অর্ধগলিত থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে জোয়ারের স্রোতে এটি কুয়াকাটার ঝাউবাগান এলাকায় চলে আসে।

‘উপরা’-এর আহ্বায়ক বাচ্চু খলিফা বলেন, ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে গভীর সমুদ্রে তিমিটির মৃত্যু হয়েছে। তবে কী কারণে এটি মারা গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এটি সাগরের জীববৈচিত্র্যের জন্য একটি অশনিসংকেত। তিমিটির কঙ্কাল সংরক্ষণ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনির হোসেন জানান, ঘটনাস্থলে ইতোমধ্যে বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

টিএইচ/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close