ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এসপি ও ডিসি পরিচয় দিয়ে চাঁদাবাজি, আটক ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৫০ পিএম
X
Advertisement

নওগাঁয় নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইডির এসপি ও ডিসি পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে নাঈম হোসেন (২৮) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৪টি মোবাইল এবং বিভিন্ন কোম্পানির ৩৮টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

বুধবার (০৩ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান। এর আগে মঙ্গলবার (০২ জুন) মধ্যরাতে বগুড়া জেলার সান্তাহার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাঈম হোসেন বগুড়ার আদমদীঘি উপজেলার পোওতা গ্রামের বাবুর ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ২৫ মে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে একজন হোমিও ওষুধ ব্যবসায়ীকে ফোন করে বলেন, আপনার ওষুধ সেবন করে একজন শিশু মারা গেছে। এখন ৫ লাখ টাকা না দিলে আপনার নামে মামলা হবে। ওই ওষুধের দোকানদার মামলা-মোকদ্দমার ভয়ে উক্ত ব্যক্তির নগদ নম্বরে ২০ হাজার ৩০০ টাকা প্রেরণ করেন। পরবর্তীতে গত ৩০ মে সেই একই ব্যক্তি নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে একজন বিকাশ ও নগদ ব্যবসায়ীকে ফোন করে বলেন, আপনার দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন করা হয়। আমাকে ৪০ হাজার টাকা না দিলে আপনার নামে মামলা হবে।

তিনি আরও জানান, এ ধরনের প্রতারণার অভিযোগ আসার পর তিনি জেলা গোয়েন্দা শাখা এবং আইসিটি শাখাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নাঈম হোসেন নামের এই প্রতারককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতারক বেশ কিছুদিন যাবৎ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। সে নিজেকে কখনো ওসি, এসপি, ডিসি আবার কখনো বড় রাজনৈতিক নেতার পরিচয় দিত। ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দ্বারা প্রতারণার শিকার হয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

কেএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement