Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা কাল      মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ      দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু      কমলো এলপি গ্যাসের দাম      আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করতে নির্দেশনা      পশ্চিমবঙ্গের সরকারে নেই মুসলিম প্রতিনিধি      দাম কমেছে স্বর্ণের       

বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা

প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৩৯)

এক দিন আগে চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতারসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে আজ বুধবার (২৭ মে) পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এর বাইরেও পাকিস্তান, ইন্দোনেশিয়া, লেবানন, ইরান, তুরস্ক, ফিলিস্তিন, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বড় অংশজুড়ে আজ ঈদুল আজহার নামাজ এবং পশু কোরবানির মাধ্যমে ত্যাগের এই উৎসব উদযাপন করছেন কোটি মুসলমান।

ইতোমধ্যে মক্কার মসজিদুল হারামে লাখো মানুষের উপস্থিতিতে ঈদুল আজহার নামাজ আদায় হয়েছে। সূর্যোদয়ের পরপরই নামাজ আদায় করা হয়।

আজ যেসব দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে সেসব দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় গত ১৭ মে। বাংলাদেশের আকাশে পরদিন ১৮ মে চাঁদ দেখা যাওয়ায় দেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে)।

তবে অন্যান্য বছরের মতো এবারও বাংলাদেশের বিভিন্ন এলাকায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। চাঁদপুর, শরীয়তপুর, সাতক্ষীরা, দিনাজপুর, ভোলা, নারায়ণগঞ্জ, বগুড়া, পটুয়াখালী ও মৌলভীবাজার জেলার কিছু গ্রামের মানুষ ঈদের নামাজ এবং পশু কোরবানির মাধ্যমে এই উৎসব পালন করছে।

ঈদুল আজহা মূলত ত্যাগের উৎসব। হজরত ইবরাহিম আ. আল্লাহর নির্দেশ পেয়ে তার নিজের কলিজার টুকরো সন্তান ইসমাইল আ.কে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। এর পরিবর্তে আল্লাহ জান্নাত থেকে একটি পাটিয়ে দেন। সেই থেকে ঈদুল আজহায় পশু কোরবানির বিধান চালু হয়ে আসছে। সূত্র: গালফ নিউজ 

এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close