ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোদাগাড়ীতে অস্ত্রের চালান জব্দ, পিস্তল-গুলিসহ আটক ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১০:৪৩ পিএম
X

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ীহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা এলাকার দুলাল শেখ (৩৬) এবং একই এলাকার সানজিদা আক্তার শিমু (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা জানতে পারেন, চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে অস্ত্রের চালান কুষ্টিয়ার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে। তথ্য পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামের নেতৃত্বে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র ও গোদাগাড়ী মডেল থানা পুলিশের সমন্বয়ে একটি দল রাজাবাড়ীহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করে।

বিকেলে সন্দেহভাজন প্রাইভেটকারটি সেখানে পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়ির পেছনের অংশ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে অস্ত্র বহনের অভিযোগে গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে অস্ত্রের চালানটি জব্দ করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরএইচএফ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝