Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা কাল      মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ      দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু      কমলো এলপি গ্যাসের দাম      আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করতে নির্দেশনা      পশ্চিমবঙ্গের সরকারে নেই মুসলিম প্রতিনিধি      দাম কমেছে স্বর্ণের       

আরাফাতের ময়দান লাব্বাইক ধ্বনিতে মুখরিত

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২:০০ পিএম   (ভিজিট : ২৪)

আজ পবিত্র হজ। সৌদি আরবের স্থানীয় সময় ৯ জিলহজ (মঙ্গলবার) আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬ লাখেরও বেশি হজযাত্রী। 

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে উঠেছে আরাফাতের ময়দান। 

পবিত্র এ প্রান্তরে ভোর থেকেই ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ায় মগ্ন রয়েছেন লাখো মুসল্লি। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইসলামী বিধান অনুযায়ী, আরাফাতে অবস্থান হজের অন্যতম প্রধান ফরজ। সোমবার মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। মঙ্গলবার ফজরের নামাজের পর হাজিরা মিনার তাঁবু শহর থেকে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হন।

আজ মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন।

সূর্যাস্তের পর তারা মুজদালিফায় গিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাবেন। এরপর মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি ও তাওয়াফসহ হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

সৌদি হজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি নিবন্ধিত হজযাত্রী হজ পালন করতে গিয়েছেন। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন প্রায় ৭৮ হাজার ৫০০ জন। আরাফাতে উপস্থিত ১৬ লাখের বেশি মুসল্লি মধ্যে অভ্যন্তরীণ হজযাত্রীও রয়েছেন। 

মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আরাফাতের ময়দান জাবালে রহমত বা ‘রহমতের পাহাড়’কে কেন্দ্র করে বিস্তৃত। ৬৩২ খ্রিস্টাব্দে বিদায় হজে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এখানেই তার ঐতিহাসিক ভাষণ দেন।

এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close