ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হাতীবান্ধায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৯:২৪ পিএম
X

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু তালেব (৬০) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের আদর্শ গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু তালেব বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মৃত শিয়াল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ মে ঈদুল আজহার পরদিন বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় ভুক্তভোগী শিশুটি। একপর্যায়ে নানার সেলুনের দোকান থেকে ২০ টাকা নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে স্থানীয় ভ্যানচালক আবু তালেবের ব্যাটারিচালিত ভ্যানে ওঠে। অভিযোগ রয়েছে, শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অভিযুক্ত ভ্যানচালক কৌশলে পাশের একটি করাতকলের (ছ’মিল) গ্যারেজে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী শিশুটি অন্য একটি ভ্যানে করে বাড়ি ফিরে তার নানিকে ঘটনাটি জানায়। এ সময় শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার পর শিশুটির নানা বাদী হয়ে হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্ত করে।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার তদন্তে অভিযুক্তের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝