Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা কাল      মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ      দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু      কমলো এলপি গ্যাসের দাম      আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করতে নির্দেশনা      পশ্চিমবঙ্গের সরকারে নেই মুসলিম প্রতিনিধি      দাম কমেছে স্বর্ণের       

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময়

প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ৩৭)

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর সকল কর্মকর্তা এবং ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারদের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) বেলা ১১টায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।

সভায় আরইবি ও পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার চলমান কার্যক্রমের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তারা পল্লী বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, সিস্টেম লস হ্রাস, বকেয়া আদায়, বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশের বিদ্যুৎ খাতে একটি সফল প্রতিষ্ঠান। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়নে এ প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। পল্লী বিদ্যুতায়ন মডেল একটি সফল ও কার্যকর উদাহরণ, তাই এর কার্যক্রমে কোনো নেতিবাচক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই।

তিনি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি লাভজনক নয় এমন সমিতিগুলোকে লাভজনক অবস্থায় উন্নীত করার নির্দেশনা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড সরকারের ভর্তুকি ছাড়াই ক্রস সাবসিডির মাধ্যমে পরিচালিত একটি সফল প্রতিষ্ঠান, যা একটি অনন্য দৃষ্টান্ত। তিনি গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং লোডশেডিংসহ অন্যান্য সমস্যার প্রকৃত কারণ গ্রাহকদের যথাযথভাবে অবহিত করার নির্দেশ দেন।

সভা শেষে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।

এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close