ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শেষ ইচ্ছা পূরণে ভোলার মাটিতে সমাহিত হচ্ছেন তোফায়েল আহমেদ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:২৬ এএম আপডেট: ০২.০৬.২০২৬ ১:৫১ পিএম
X

সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদকে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী জন্মভূমি ভোলার মাটিতেই দাফন করা হচ্ছে। মঙ্গলবার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা জানান, জীবদ্দশায় তোফায়েল আহমেদ প্রায়ই বলতেন, মৃত্যুর পর যেন তাঁকে তাঁর প্রিয় জন্মস্থান ভোলার মাটিতে সমাহিত করা হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তিনি ভোলার মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্কের কথা সবসময় স্মরণ করতেন।

ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুর হক বাহালুল মোল্লা বলেন, 'তাঁর প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিতে মঙ্গলবার মরদেহ ভোলায় আনা হবে। দুপুর ২টায় ভোলা সরকারি জিলা স্কুল মাঠে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ নেওয়া হবে নিজ গ্রাম কোড়ালিয়ায়। সেখানে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁর মরদেহ দাফন করা হবে।'

তোফায়েল আহমেদের একমাত্র মেয়ে ডা. তাসলিমা আহমেদ জামান মুন্নী বলেন, 'আমার বাবা সারা জীবন মানুষের জন্য রাজনীতি করেছেন। বিশেষ করে ভোলার মানুষের প্রতি তাঁর ছিল গভীর মমত্ববোধ। তাঁর শেষ ইচ্ছা ছিল জন্মস্থানের মাটিতে শায়িত হওয়ার। আমরা তাঁর সেই ইচ্ছাই পূরণ করছি।'

এএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝