ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মিয়ানমার সীমান্তে মর্টারশেল বিস্ফোরণে কিশোর নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৭:৩৭ পিএম আপডেট: ০২.০৬.২০২৬ ৭:৪৮ পিএম
X

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে সুমিনাইং তঞ্চঙ্গ্যা (১১) নামের এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে বাইশফাঁড়ী-মিয়ানমার সীমান্তের ৩৯ নম্বর পিলার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুমিনাইং তঞ্চঙ্গ্যা উপজেলার বাইশফারী তংচঙ্গ্যা গ্রামের কিংহ্লা তঞ্চঙ্গ্যার ছেলে। তাকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করছেন স্থানীয়রা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে মায়ের সঙ্গে জুম চাষের জমিতে কাজ করতে গিয়েছিল সুমিনাইং। দুপুরের দিকে জুমের বাগানের নিচে মিয়ানমার সীমান্তের কাঁটাতারের পাশে একটি পরিত্যক্ত মর্টারশেল পড়ে থাকতে দেখে সে। কৌতুহলবশত মর্টারশেলটি কুড়িয়ে জুম ঘরে নিয়ে খেলতে শুরু করে কিশোরটি। খেলার একপর্যায়ে হঠাৎ মর্টারশেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাবুল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে কুড়িয়ে পাওয়া মর্টারশেল নিয়ে খেলতে গিয়ে এক কিশোর নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সড়কের পাশে নিয়ে আসা হয়েছে।

অন্যদিকে, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান জানান, সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ১০ গজ মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল বিস্ফোরণে এক কিশোর নিহতের খবর আমরা পেয়েছি। তবে সে কোন দেশের নাগরিক, তা এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই সম্পন্ন হলে এ বিষয়ে বিস্তারিত নিশ্চিত করে বলা যাবে।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝