Thursday | 4 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 4 June 2026 | Epaper
BREAKING: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ ৫ জনের মৃত্যু      যেসব গ্রাহকদের জন্য বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার       প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: গ্রেপ্তার ২      আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় অবহেলার প্রমাণ স্পষ্ট: স্বাস্থ্যমন্ত্রী      বন্ধ কল কারখানা চালু ও ব্যবস্থাপনা নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত      রামিসা হত্যা মামলার রায় রোববার      যুবদলের সভাপতি মুন্না, সম্পাদক নয়ন       

বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি

প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:৫৬ পিএম   (ভিজিট : ১৩১)

সারা দেশে বিএনপির সকল বিদ্রোহী প্রার্থীকে একযোগে বহিষ্কার করেছে দলটি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও যেসব বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াননি, তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় বিএনপি।

বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বিএনপির নিম্নবর্ণিত নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নিম্নে বহিষ্কৃত নেতৃবৃন্দের নাম উল্লেখ করা হলো-

রংপুর বিভাগ

১. দিনাজপুর-২: আ. ন. ম. বজলুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা বিএনপি ও উপদেষ্টা, বিরল উপজেলা বিএনপি।
২. দিনাজপুর-৫: এ. জেড. এম. রেজওয়ানুল হক, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
৩. নীলফামারী-৪: রিয়াদ আরাফান সরকার রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দপুর জেলা বিএনপি।

রাজশাহী বিভাগ

১. নওগাঁ-৩: পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, সদস্য, মহাদেবপুর উপজেলা বিএনপি।
২. নাটোর-১: তাইফুল ইসলাম টিপু, সহ-দপ্তর সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
৩. নাটোর-১: ডা. ইয়াসির আরশাদ রাজন, সদস্য, নাটোর জেলা বিএনপি।
৪. নাটোর-৩: দাউদার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি।
৫. রাজশাহী-৫: ইসফা খাইরুল হক শিমুল, সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপি।
৬. রাজশাহী-৫: ব্যারিস্টার রেজাউল করিম, সহ-সভাপতি, লন্ডন জিয়া পরিষদ।
৭. পাবনা-৩: কে. এম. আনোয়ারুল ইসলাম, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
৮. পাবনা-৪: জাকারিয়া পিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপি।

খুলনা বিভাগ

১. কুষ্টিয়া-১: নুরুজ্জামান হাবলু মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক, দৌলতপুর উপজেলা বিএনপি।
২. নড়াইল-২: মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, নড়াইল জেলা বিএনপি।
৩. যশোর-৫: অ্যাডভোকেট শহিদ ইকবাল, সভাপতি, মনিরামপুর থানা বিএনপি।
৪. সাতক্ষীরা-৩: ডা. শহীদুল আলম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি।
৫. বাগেরহাট-১: ইঞ্জিনিয়ার মাসুদ, সদস্য, বাগেরহাট জেলা বিএনপি।
৬. বাগেরহাট-৪: খায়রুজ্জামান শিপন, সদস্য, বাগেরহাট জেলা বিএনপি।

বরিশাল বিভাগ

১. বরিশাল-১: আব্দুস সোবহান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি।
২. পিরোজপুর-২: মোহাম্মদ মাহমুদ হোসেন, প্রাথমিক সদস্য।

ঢাকা বিভাগ

১. নারায়ণগঞ্জ-১: মোহাম্মদ দুলাল হোসেন, সাবেক সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
২. নারায়ণগঞ্জ-২: মো. আতাউর রহমান খান আঙ্গুর, সাবেক সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
৩. নারায়ণগঞ্জ-৩: অধ্যাপক মো. রেজাউল করিম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
৪. টাঙ্গাইল-১: অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
৫. টাঙ্গাইল-৩: লুৎফর রহমান খান আজাদ, উপদেষ্টা, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ।
৬. টাঙ্গাইল-৫: অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপি।
৭. নরসিংদী-৫: মো. জামাল আহমেদ চৌধুরী, সহ-সভাপতি, নরসিংদী জেলা বিএনপি।
৮. মুন্সিগঞ্জ-১: মো. মুমিন আলী, সদস্য, মুন্সিগঞ্জ জেলা বিএনপি।
৯. মুন্সিগঞ্জ-৩: মো. মহিউদ্দিন, সদস্য সচিব, মুন্সিগঞ্জ জেলা বিএনপি।

ময়মনসিংহ বিভাগ

৪. কিশোরগঞ্জ-১: রেজাউল করিম চুন্নু, সদস্য, কিশোরগঞ্জ সদর থানা বিএনপি।
৫. কিশোরগঞ্জ-৫: শেখ মজিবুর রহমান ইকবাল, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি, বাজিতপুর উপজেলা বিএনপি।
৬. ময়মনসিংহ-১: সালমান ওমর রুবেল, যুগ্ম আহ্বায়ক, হালুয়াঘাট উপজেলা বিএনপি।
৭. ময়মনসিংহ-১০: এ বি সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।
৮. ময়মনসিংহ-১১: মো. মোর্শেদ আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি।
৯. নেত্রকোনা-৩: মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, সদস্য, কেন্দুয়া উপজেলা বিএনপি।
১০. শেরপুর-৩: মো. আমিনুল ইসলাম বাদশাহ, সদস্য, সাবেক শেরপুর জেলা বিএনপি।

ফরিদপুর বিভাগ

১. মাদারীপুর-১: লাভলু সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক, মাদারীপুর জেলা বিএনপি।
২. মাদারীপুর-১: কামাল জামাল নুরউদ্দিন মোল্লা, সদস্য, শিবচর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি।
৩. মাদারীপুর-২: মিল্টন বৈদ্য, সদস্য, মাদারীপুর জেলা বিএনপি।
৪. রাজবাড়ী-২: নাসিরুল হক সাবু, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
৫. গোপালগঞ্জ-২: এম. এস. খান মঞ্জু, সদস্য, গোপালগঞ্জ জেলা বিএনপি।
৬. গোপালগঞ্জ-২: সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য, গোপালগঞ্জ জেলা বিএনপি।
৭. গোপালগঞ্জ-৩: অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সদস্য, গোপালগঞ্জ জেলা বিএনপি।

সিলেট বিভাগ

১. সুনামগঞ্জ-৩: আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি।
২. সুনামগঞ্জ-৪: দেওয়ান জয়নুল জাকেরীন, সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি।
৩. সিলেট-৫: মামুনুর রশীদ (চাকসু), উপদেষ্টা (বহিষ্কৃত), সিলেট জেলা বিএনপি।
৪. মৌলভীবাজার-৪: মহসিন মিয়া মধু, সদস্য, আহ্বায়ক কমিটি, জেলা বিএনপি।
৫. হবিগঞ্জ-১: শেখ সুজাত মিয়া, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।

কুমিল্লা বিভাগ

১. ব্রাহ্মণবাড়িয়া-১: অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, সহ-সভাপতি, জেলা বিএনপি।
২. ব্রাহ্মণবাড়িয়া-৫: কাজী নাজমুল হোসেন তাপস, অর্থবিষয়ক সম্পাদক, জেলা বিএনপি।
৩. ব্রাহ্মণবাড়িয়া-৬: কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, সাধারণ সদস্য।
৪. কুমিল্লা-২: ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, সাধারণ সদস্য ও উপদেষ্টা, ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
৫. কুমিল্লা-৭: আতিকুল আলম শাওন, সভাপতি, চান্দিনা উপজেলা বিএনপি।
৬. চাঁদপুর-৪: এম. এ. হান্নান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।

চট্টগ্রাম বিভাগ

১. চট্টগ্রাম-১৪: অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী, সাবেক সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।
২. চট্টগ্রাম-১৪: শফিকুল ইসলাম রাহী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল।
৩. চট্টগ্রাম-১৬: লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।
৪. নোয়াখালী-২: কাজী মফিজুর রহমান, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
৫. নোয়াখালী-৬: প্রকৌশলী ফজলুল আজীম, সাবেক সংসদ সদস্য।
৬. নোয়াখালী-৬: ইঞ্জিনিয়ার তানবীর উদ্দিন রাজীব, সদস্য, নোয়াখালী জেলা বিএনপি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close