ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রধানমন্ত্রীর নিরাপত্তা সদস্যদের গালিগালাজ: পদ হারালেন ছাত্রদল নেতা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৮:৫০ পিএম
X

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা ও গালিগালাজের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক-কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে শনিবার দুপুরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সদস্যদের সঙ্গে কয়েকজন ছাত্রদল নেতার বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, জিয়া উদ্যান সংলগ্ন মূল সড়কে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বহরের গাড়ি চলাচলের সময় কিছু নেতাকর্মী নিরাপত্তা সদস্যদের দিকে এগিয়ে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ভিডিওতে নিরাপত্তা টিমের সদস্যদের উদ্দেশে আপত্তিকর মন্তব্যও শোনা যায়।

তবে আব্দুর রহিম ভূঁইয়া সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি কাউকে গালিগালাজ করেননি। বরং নিরাপত্তা টিমের সদস্যরা তাকে ধাক্কা দিলে তিনি আহত হন।

ঘটনার পর বিষয়টি নিয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে কেন্দ্রীয় ছাত্রদল দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝