সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন শুধু ব্যক্তিগত ইস্যুতে সীমাবদ্ধ নেই। দলীয় বহিষ্কার, বিএনপির মাঠের কর্মসূচি এবং সামনে স্থানীয় সরকার নির্বাচন-সব মিলিয়ে সাতক্ষীরার রাজনীতিতে নতুন সমীকরণের আভাস দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে সাতক্ষীরা জামাতের রাজনীতি প্রশ্ন বিদ্ধ হলো পাশাপাশি রাজনৈতিক মহলে আলোচনা সেখানে তাদের রাজনীতি অনেক টা শেষ হবার পথে।এর প্রভাব সারা দেশের জামায়াতকে যেমন ভাবমূর্তির সংকট সামাল দিতে হবে, তেমনি বিএনপিও ঘটনাটিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করতে পারে।নিবে ফায়দা।
গত ১৩ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজী নজরুল ইসলামের এক অল্প বয়সী মেয়ের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে আরও কিছু সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়। শুরুতে সাতক্ষীরা জামায়াত-সংশ্লিষ্ট একটি স্থানীয় প্ল্যাটফর্ম ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করলেও, পরে কয়েকটি ফ্যাক্ট-চেকিং সংস্থা জানায়, ভিডিওটি এআই-নির্মিত নয়।
ভিডিও প্রকাশের পর গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার আইনসম্মত দ্বিতীয় স্ত্রী এবং রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যেই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে। ওই নারী ও তার বাবাও একই দাবি করেন। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কাবিননামা, বায়োডাটা, নির্বাচনি হলফনামা এবং সিসিটিভি ফুটেজের তারিখসংক্রান্ত বিভিন্ন তথ্য, যা বিতর্ককে আরও জটিল করে তোলে এবং প্রমানিত হয় পুরো বিষয়টি গাজী নজরুল ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন।
প্রথমদিকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল জামায়াতে ইসলামী। পরে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে বিষয়টি আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্তও নেয় দলটি।এতে তার সংসদ সদস্য পদ ও আর থাকছে না।সেখানে উপ নির্বাচনে ফায়দা নেয়ার অপেক্ষায় আছে বিএনপি।
জামাত ইসি কে চিঠি দিয়েছে,গাজী নজরুল কে বহিষ্কার করেছে
জামায়াতের এই সিদ্ধান্তের পরপরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নতুন আলোচনা,কিন্তু এখন অনেক টাই স্পষ্ট সাতক্ষীরায় জামাতের রাজনীতি এখন শেষের পথে আর ফায়দা নিতে যাচ্ছে বিএনপি। বাগেরহাটের মোংলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে।সাধারণ জনগন ঝাড়ু মিছিল করে। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, এটি শুধু একজন ব্যক্তির আচরণের প্রশ্ন নয়, বরং একটি রাজনৈতিক দলের নৈতিক অবস্থানের বিষয়। পরে কুশপুত্তলিকা দাহ ও প্রতীকী থুথু নিক্ষেপের মাধ্যমে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।
বিশ্লেষকদের মতে, এই কর্মসূচি কেবল একটি বিচ্ছিন্ন প্রতিবাদ নয়; বরং বিতর্কটিকে মাঠের রাজনীতিতে নিয়ে আসার একটি কৌশল। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষের দুর্বলতা তুলে ধরতে নানা ইস্যু ব্যবহার করে থাকে। সেই বাস্তবতায় গাজী নজরুল ইস্যুও নির্বাচনী প্রচারণার আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে।
রাজনৈতিকভাবে সময়টিও গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচন কমিশন আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে। স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় ইস্যুর পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি, স্থানীয় গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক শক্তি বড় ভূমিকা রাখে। ফলে সাতক্ষীরাসহ যেসব এলাকায় বিএনপি ও জামায়াতের মধ্যে সরাসরি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেখানে এই বিতর্ক নির্বাচনী প্রচারণায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
গাজী নজরুল ইসলামকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্ল্যাটফর্মেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে এটি বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতা, দলীয় জবাবদিহি এবং রাজনৈতিক কৌশল নিয়ে নতুন বিতর্কেরও জন্ম দিয়েছে।
এখন নজর থাকবে, সাতক্ষীরায় এই বিতর্কের রাজনৈতিক প্রভাব কতটা বিস্তৃত হয়, জামায়াত কীভাবে পরিস্থিতি সামাল দেয় এবং স্থানীয় সরকার নির্বাচনের মাঠে বিএনপি এই ইস্যুকে কতটা কার্যকরভাবে রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করতে পারে।
-টিএস