সব ধরনের গ্রাহকের জন্য বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার একদিন পর ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের জন্য মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্যহার ঘোষণা করে বিইআরসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানির আবাসিক গ্রাহকশ্রেণির অন্তর্ভুক্ত লাইফলাইন (০–৫০ ইউনিট) গ্রাহকদের জন্য এনার্জি রেট প্রতি ইউনিট ৪ টাকা ৬৩ পয়সা এবং আবাসিক প্রথম ধাপের (০–৭৫ ইউনিট) গ্রাহকদের জন্য প্রতি ইউনিট ৫ টাকা ২৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্যহার জুন মাস থেকে কার্যকর হবে।
এর আগে বুধবার (৩ জুন) বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করে বিইআরসি। ওই ঘোষণায় আবাসিক লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা করা হয়।
একই সঙ্গে আবাসিক প্রথম ধাপের (০–৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী) গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
তবে সর্বশেষ ঘোষণার মাধ্যমে লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য বর্ধিত মূল্যহার প্রত্যাহার করা হয়েছে।
আরএন