ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইসলামী ব্যাংক নিয়ে ‘হস্তক্ষেপ’ মেনে নেওয়া হবে না: জামায়াত আমির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:১৯ পিএম
X
Advertisement

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংককে কেন্দ্র করে কোনো ধরনের নিয়ন্ত্রণ বা দখলচেষ্টা জনগণ মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, সরকার ব্যাংকটির ব্যবস্থাপনায় সাবেক সরকারের সময় নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের পুনরায় প্রভাব বিস্তারের সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে।

বুধবার রাতে রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ আসনের নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংকের স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে দলীয় নেতাকর্মীরা মাঠে নামতে প্রস্তুত রয়েছেন। ব্যাংকটিকে নিয়ে কোনো ধরনের ‘টানাটানি’ বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামী ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে। একই ধরনের প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংক খাতকে আবারও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

জামায়াত আমিরের ভাষ্য, ইসলামী ব্যাংক দেশের আর্থিক খাতের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ ব্যাংকের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হলে তার নেতিবাচক প্রভাব জাতীয় অর্থনীতিতেও পড়তে পারে।

সরকারকে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেছেন, দেশ এভাবে চলতে পারে না। একদল পালিয়ে গেছে পাশের দেশে। বাকি দল যাবে কোথায়— এমন প্রশ্ন তোলেন।

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জনগণের স্বার্থে জামায়াত শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। গৃহপালিত বিরোধী দল হবে না। 

জামায়াত আমির বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ ও সংঘাতের কারণে অনেক মানুষ এবার ঈদের আনন্দ উপভোগ করতে পারেনি। বিশেষ করে ইরান, লেবানন ও গাজাসহ বিভিন্ন অঞ্চলের জনগণ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ঈদ কাটিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব বাংলাদেশেও পড়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি খাতে সংকট সৃষ্টি হয়েছে এবং এর ফলে দেশের মানুষ ভোগান্তিতে পড়ছে।

শফিকুর রহমান বলেন, দেশে সংকট কৃত্রিম হলে দ্রুত সমাধান করতে হবে। আর যদি প্রাকৃতিক বা বৈশ্বিক কারণে হয়ে থাকে, তাহলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংসদ সঠিকভাবে কার্যকর হলে দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

বিদ্যুত, জ্বালানি দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেছেন, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলনে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে না। গ্যাসের দাম ৭০০ টাকা বাড়িয়ে পরে ৫০ টাকা কমানো জাতির সঙ্গে তামাশা। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে জনগণের স্বার্থে জামায়াত শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

কাফরুল পশ্চিম থানা সেক্রেটারি এস এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর নেতারা। 

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement