Thursday | 4 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 4 June 2026 | Epaper
BREAKING: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ ৫ জনের মৃত্যু      যেসব গ্রাহকদের জন্য বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার       প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: গ্রেপ্তার ২      আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় অবহেলার প্রমাণ স্পষ্ট: স্বাস্থ্যমন্ত্রী      বন্ধ কল কারখানা চালু ও ব্যবস্থাপনা নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত      রামিসা হত্যা মামলার রায় রোববার      যুবদলের সভাপতি মুন্না, সম্পাদক নয়ন       

অপচয় ও আধিপত্যবাদ বিরোধী প্রয়োজনীয় ব্যয়ভিত্তিক বাজেট দিন: রাশেদ প্রধান

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:৩৯ পিএম   (ভিজিট : ৩০)

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “আমরা অত্যন্ত উদ্বেগের সাথে আশঙ্কা করছি যে, ঘোষিত হতে যাওয়া বাজেটের মূল কাঠামোতে এখনও সেই পতিত স্বৈরাচারের আমলাতান্ত্রিক অপচয় ও প্রদর্শনীবাদী অর্থনীতির ভূত সওয়ার হয়ে আছে। ঋণনির্ভর ফাঁপা বড় বাজেট দিয়ে নয়, বরং রাষ্ট্রীয় কোষাগারকে লুটেরামুক্ত করে এবং দেশের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করেই একটি স্বনির্ভর ও মর্যাদাসম্পন্ন অর্থনীতি গড়ে তোলা সম্ভব। অপচয় ও আধিপত্যবাদ বিরোধী সংকুচিত ও প্রয়োজনীয় ব্যয়ভিত্তিক বাজেট দিন।

বৃহস্পতিবার বিকালে পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা আয়োজিত “২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা, অপচয় ও আধিপত্যবাদবিরোধী পথনকশা” শীর্ষক আয়োজনে তিনি বিকল্প বাজেট প্রস্তাবনা তুলে ধরেন।

জাগপা মুখপাত্র আরও বলেন, “আজকে আমাদের উপস্থাপিত এই বাজেট পথনকশা কোনো নিছক তাত্ত্বিক সংখ্যার খেলা নয়। এটি এদেশের সাধারণ করদাতাদের লুণ্ঠিত অর্থের সুরক্ষা, তরুণ-যুবকদের মর্যাদা এবং আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার এক অমোঘ দলিল। আমরা নবনির্বাচিত বিএনপি সরকারকে স্পষ্ট ভাষায় সতর্ক করতে চাই, জুলাই বিপ্লবের শহীদদের রক্তের ঋণে কেনা এই বাংলাদেশে আমলাতান্ত্রিক অপচয় ও আধিপত্যবাদের চক্রে ফেলে পুনরায় কলঙ্কিত করবেন না।”

জাগপার পক্ষ থেকে ৭.৫০ লাখ কোটি টাকার সংকুচিত ও প্রয়োজনীয় ব্যয়ভিত্তিক বাজেট প্রস্তাবনা দেওয়া হয়েছে। অপচয় ও অপ্রয়োজনীয় প্রকল্প ছাঁটাই করে অভ্যন্তরীণ ঋণ গ্রহণ শূন্যের কোঠায় আনার মাধ্যমে ঘাটতি পূরণ, কালো টাকা শ্বেতকরণ সম্পূর্ণ বাতিল এবং পাচারকৃত ২৮ লাখ কোটি টাকা বাজেয়াপ্ত করা, ফ্যামিলি কার্ড বা অন্যান্য কার্ডের নামে রাষ্ট্রীয় আমলাতন্ত্র ও রাজনৈতিক মধ্যস্বত্বভোগীদের পেছনে অর্থ অপচয় বাতিল করে সরাসরি স্বয়ংক্রিয় ডিজিটাল ক্যাশ ট্রান্সফার, কর ব্যবস্থা ও ব্যক্তি করমুক্ত সীমা ৫ লাখ টাকায় উন্নীতকরণ এবং হয়রানিমুক্ত “ফেসলেস কর ব্যবস্থা” চালুকরণ, অগ্রিম কর ও ভ্যাট সম্পূর্ণ বিলুপ্তকরণ, নারী ও এসএমইদের জন্য বিশেষ কর অবকাশ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ক্রমান্বয়ে জিডিপির ৬ শতাংশে উন্নীতকরণ ও স্বাধীন জনস্বাস্থ্য সুরক্ষা অধিদপ্তর গঠন, তরুণ-যুব কর্মসংস্থানে ১০০০ কোটি টাকার ‘উদ্যোক্তা সংযোগ কর্মসূচি’ ও গ্রামীণ কাজের বিনিময়ে কর্মসূচি, শর্তযুক্ত ঋণের দাসত্ব বর্জন এবং জিডিপির ৫ শতাংশ সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা বরাদ্দসহ নানাবিধ প্রস্তাবনা তুলে ধরা হয়।

এসময় উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, সহ-প্রচার সম্পাদক মো. সাইফউদ্দিন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, জাগপা ছাত্রকাফেলা ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ইমরান হাসান রাহুল প্রমুখ।

জেবি/ এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close