Thursday | 4 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 4 June 2026 | Epaper
BREAKING: যেসব গ্রাহকদের জন্য বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার       প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: গ্রেপ্তার ২      আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় অবহেলার প্রমাণ স্পষ্ট: স্বাস্থ্যমন্ত্রী      বন্ধ কল কারখানা চালু ও ব্যবস্থাপনা নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত      রামিসা হত্যা মামলার রায় রোববার      যুবদলের সভাপতি মুন্না, সম্পাদক নয়ন       বিহারে আইসিইউতে অগ্নিকাণ্ড, নিহত ৪      

বাসযোগ্য খুলনা নগরী গড়তে একযোগে কাজ করতে হবে: কেসিসি প্রশাসক

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২:৪৭ পিএম   (ভিজিট : ৮৫)

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, 'পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য খুলনা নগরী গড়তে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। পরিকল্পিত বৃক্ষরোপণ, বন ও জলাশয় রক্ষা, নিরাপদ যাতায়াত, বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ সুরক্ষায় সকলের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।'

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগরীর ময়লাপোতা মোড়ে আয়োজিত মানববন্ধন, সাইকেল র‌্যালি, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পৃথিবীর ভারসাম্য রক্ষায় পরিকল্পিত নগরায়নের ওপর গুরুত্বারোপ করে কেসিসি প্রশাসক বলেন, 'জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাস্তবভিত্তিক সমাধানে উদ্যোগী হয়ে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে হবে।'

বিশ্ব পরিবেশ দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘‘ইনস্পায়ার্ড বাই ন্যাচার-ফর কাইমেট ফর আওয়ার ফিউচার’’ প্রতিপাদ্যকে সামনে রেখে হেলদি সিটি ফোরামের উদ্যোগে বেসরকারি সংস্থা বেলা, সিয়াম, একটিভ সিটিজেন প্লাটফর্ম, নিরাপদ সড়ক চাই, বিডিকিন, কিন-আপ খুলনা, বিআইপি, খুলনা সাইকিস্ট, সিডিপি, মাসাস, রূপান্তর, আমরা বৃহত্তর খুলনাবাসী, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি যৌথ ভাবে এ কর্মসূচির আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্বিষহ গরম, তীব্র তাবদাহ, সুপেয় পানির অভাব, বন্যা, জলোচ্ছ্বাস, জীববৈচিত্র্যের বাস্তুসংস্থান ধ্বংসসহ পরিবেশের নানারুপ বৈরী প্রভাবের কারণে প্রতিনিয়ত জনজীবন বিপর্যস্ত হচ্ছে। সরকারের ব্যয় বাড়ছে, বাড়ছে প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই। সে কারণে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে পরিবেশ রক্ষা আন্দোলনে একত্রিত করা এবং আন্তর্জাতিক পরিবেশ চুক্তি ও নীতিমালাকে এগিয়ে নেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

বেলা’র সমন্বয়কারী ও হেলদি সিটি ফোরামের আহ্বায়ক মাহফুজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একটিভ সিটিজেন প্লাটফর্ম-এর সভাপতি ওমর ফারুক কচি এবং হেলদি সিটি ফোরামের সদস্য সচিব ও সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাড. মো. মাছুম বিল্লাহ। 

অন্যদের মধ্যে কেসিসি’র কনজারভেন্সী অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ, রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন গুহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, নিরাপদ সড়ক চাই- খুলনার সদস্য সচিব মাহাবুবুর রহমান মুন্না, সিডিপি-র এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খোকন সিকদার, নাগরিক ফোরামের পরিবেশ সম্পাদক জি এম মঈন উদ্দিন, মাসাসের নির্বাহী পরিচালক এ্যাড. শামীমা সুলতানা শিলু, আমরা বৃহত্তর খুলনাবাসীর সহ-সভাপতি সরদার আবু তাহের, নাগরিক নেতা বাহালুল আলম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান রহিম, কিন-আপ খুলনার সমন্বয়ক খলিলুর রহমান, খুলনা সাইকিস্ট-এর এডমিন মাহাতির মোহাম্মদ অথৈ, নগরের খবরের বার্তা সম্পাদক সাকিব রহমান, দ্য লিগ্যাল ডোরস-এর মোস্তাফিজুর রহমান শাকিল, বিডি-খুলনার জেলা সমন্বয়ক সাইফুল ইসলামসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ, পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবী, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। 

এসএম/এমএ


সম্পর্কিত   বিষয়:  খুলনা    কেসিসি   


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close