ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাতীবান্ধায় বাঘের আক্রমণে নারীসহ আহত ৩, বিজিবির ফাঁকা গুলি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:২৬ পিএম আপডেট: ২৫.১০.২০২৬ ৯:১১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন। এ সময় বাঘটি তাড়াতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ৯০৫ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বাঘের আক্রমণে আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের শরিফা বেগম (৩৪), একই এলাকার নজরুল ইসলাম (৪৫) এবং আফসার আলী (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আমঝোল এলাকার শরিফা বেগম ধানক্ষেতে ছাগল খুঁজতে যান।

এ সময় সীমান্তের কাছাকাছি পৌঁছালে দেখতে পান যে একটি বাঘ একটি ছাগলকে আক্রমণ করছে। এটি দেখে শরিফা বেগম ভয়ে চিৎকার শুরু করলে বাঘটি তাকে ধাওয়া করে আক্রমণ চালায়।

শরিফার চিৎকারে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে দ্রুত ছুটে আসেন। এ সময় ক্ষিপ্ত হয়ে বাঘটি স্থানীয়দের ওপরও চড়াও হয়। বাঘের আক্রমণে একে একে আরও দুজন আহত হন। পরে স্থানীয় লোকজনের ধাওয়া ও টহলরত বিজিবি সদস্যদের ছোড়া দুই রাউন্ড গুলিতে বাঘটি সীমান্ত এলাকার দিকে পালিয়ে যায়।

আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মামুন রহমান জানান, বাঘের আক্রমণের শিকার হয়ে আহতরা হাসপাতালে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোশাররফ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে বিজিবি সদস্যরা রয়েছেন। স্বজনরা আহতদের রংপুরে নিয়ে গেছেন। 

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় সীমান্ত পেরিয়ে আসা একটি বাঘ তিনজনকে আক্রমণ করেছে। আহতদের চিকিৎসা চলছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

মাহফুজ সাজু /টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement