ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশিষ্ট শিক্ষাবিদ মীর আব্দুল আওয়াল মাস্টারের ইন্তেকাল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:৫২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খাস মথুরাপুর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মীর আব্দুল আওয়াল মাস্টার আর নেই। গত ২৫ অক্টোবর ভোর ৫টায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

মীর আব্দুল আওয়াল মাস্টার ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ও আলোকিত মানুষ গড়ার কারিগর। শিক্ষা বিস্তার এবং সমাজের উন্নয়নে তিনি আজীবন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে গেছেন।

তিনি ১৯৬১ সালে নবাব সিরাজউদ্দৌলা (এনএস) কলেজ থেকে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রিও লাভ করেন। কর্মজীবনে তিনি কুষ্টিয়া জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাগোয়ান কেসিভিএন হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে তিন দশকেরও বেশি সময় অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। 

দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছেন। তাঁর হাতে গড়া অনেক শিক্ষার্থী বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখছেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে তাঁর কর্মনিষ্ঠা, প্রজ্ঞা ও শিক্ষার প্রতি গভীর অনুরাগ বহু মানুষের জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষা ও সমাজের অগ্রযাত্রায় তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের মিডিয়া ও জনসংযোগ (পিআর) বিভাগের প্রধান মাহফুজুর রহমান মরহুমের সুযোগ্য নাতি।

মীর আব্দুল আওয়াল মাস্টারের মৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়স্বজন, প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement