Friday | 5 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 5 June 2026 | Epaper
BREAKING: আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, ৭২ ঘণ্টার আলটিমেটাম      চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ ৫ জনের মৃত্যু      যেসব গ্রাহকদের জন্য বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার       প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: গ্রেপ্তার ২      আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় অবহেলার প্রমাণ স্পষ্ট: স্বাস্থ্যমন্ত্রী      বন্ধ কল কারখানা চালু ও ব্যবস্থাপনা নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত      রামিসা হত্যা মামলার রায় রোববার      

মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:১৬ পিএম   (ভিজিট : ১১৩)

সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মী ও শিল্পীরা অংশগ্রহণ করেন।

এর আগে গত ৩০ এপ্রিল গঠিত কমিটিতে মোজাম্মেল হোসেন সজলকে সভাপতি এবং শাহনাজ বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গোবিন্দ চন্দ্র মণ্ডল, ফয়েজ আহমেদ, সুমন শেখ, নার্গিস আক্তার, শেখ মো. শিমুল ও আজিজা খাতুন মিতা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিউটি আক্তার তৃষা, মো. শামীম শেখ ও কানন ইয়াছিন।

এছাড়া সুমি আক্তারকে সাংগঠনিক সম্পাদক, আব্দুর রহমান হিরণকে সহ-সাংগঠনিক সম্পাদক, অ্যাডভোকেট নাফিজ ইখতিয়ার তানভীরকে অর্থ সম্পাদক, মো. রুবেল খানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাহবুব আলম জয়কে সাহিত্য সম্পাদক, ইসরাত জাহান জয়াকে সাংস্কৃতিক সম্পাদক, মেহেদী হাসান সৈকতকে দপ্তর সম্পাদক, আলমগীর হোসেনকে অনুষ্ঠান সম্পাদক এবং শারমিন রহমান অনন্যাকে প্রশিক্ষণ সম্পাদক করা হয়েছে।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মাহফুজুর রহমান লিপু, হোসনে আরা ঝুমুর, শিশির রহমান, জাহাঙ্গীর আলম ঢালী, অ্যাডভোকেট সাইফুল আলম স্বপন (খোকা), আরিফ মোড়ল, অ্যাডভোকেট নাসিম আখতার সুমন, বাউল জাহাঙ্গীর, অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবু, সুদীপ দাস ও নুরুজ্জামান লিপুসহ অন্যান্যরা।

এছাড়াও ১৫ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

সংগঠনটির সম্মানিত উপদেষ্টা হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, খালেদা খানম, অ্যাডভোকেট আশরাফ উল ইসলাম, অভিজিৎ দাস ববি, অ্যাডভোকেট শাহিন মো. আমানউল্লাহ, আনোয়ার হোসেন, মুজিবুর রহমান সুমন, মনিরুজ্জামান শরিফ, চৌধুরী মোস্তফা আল মামুন টিটু, গৌতম মুখার্জি, অ্যাডভোকেট মনিরুজ্জামান কনক, অসিত চক্রবর্তী, সুভাষ চন্দ্র শীল, জহিরুল ইসলাম ও মুজিবুর রহমান বাবুল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার সাংস্কৃতিক আন্দোলনকে আরও গতিশীল করা, নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ বিকাশে সম্মিলিত সাংস্কৃতিক জোট কাজ করবে।

পরে উপস্থিত শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়।

এমএইচএস/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close