ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
যুবদলের সভাপতি মুন্না, সম্পাদক নয়ন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:৪৮ এএম আপডেট: ০৪.০৬.২০২৬ ১২:০৬ পিএম
X

আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে যুবদলের আংশিক কমিটি ঘোষিত হলেও আজ ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হলো।

ঘোষিত এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন রেজাউল কবীর পল এবং ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে বিল্লাল হোসেন তারেককে। এছাড়া, মো. কামরুজ্জামান জুয়েলকে সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং আল মেহেদী তালুকদারকে প্রচার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

১৫১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে ২৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২৮ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদে ২৩ জন স্থান পেয়েছেন। কেন্দ্রীয় এই কমিটিতে দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল এবং যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়াকে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে কোষাধ্যক্ষ পদে রোকনুজ্জামান রোকন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে আশরাফ জালাল খান মনন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে আমিনুর রহমান আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে খায়রুজ্জামান লিঙ্কন (সহ-সভাপতি পদমর্যাদা), এ আর মামুন খান (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) ও মুজাহিদুল ইসলাম মুরাদ (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মনোনীত হয়েছেন। এছাড়া কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হিসেবে পাঁচ জন এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দু'জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এমএ

যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি-




Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝