ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাজীপুরে ৩ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:০২ পিএম
X
Advertisement

গাজীপুরের শ্রীপুর পৌর শহরের কাপাসিয়া মোড় এলাকায় অবৈধ দখলে থাকা প্রায় ১২ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাপাসিয়া মোড় সংলগ্ন প্রায় ১২ শতক সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ দখলে ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। অভিযানে অবৈধভাবে নির্মিত চার থেকে পাঁচটি স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম সাংবাদিকদের জানান, একটি বহুতল ভবনের অংশও সরকারি জমির ওপর নির্মিত হয়েছে। ভবনের মালিককে নিজ দায়িত্বে ওই অংশ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করা হলে পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

শ্রীপুর পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. আ. লতিফ জানান, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছিলেন। তাদের একাধিকবার স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তারা তা মানেননি। ফলে প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় কিছু ব্যক্তি বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এফএ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement