ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ত্যাগী ও পরীক্ষিতদের কমিটিতে রাখার চেষ্টা করেছি: যুবদল সভাপতি
✎ জাহিদ বিপ্লব
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:০৯ পিএম
X

প্রায় দুই বছর পর যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই কমিটিতে বিগত কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি স্থান দেওয়া হয়েছে সাবেক ছাত্রদল নেতাদেরও।

এ বিষয়ে সৌদি আরবে অবস্থানরত যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না মুঠোফোনে প্রতিক্রিয়া ব্যক্ত করে ডেইলি অবজারভারকে বলেন, “মহান আল্লাহর কাছে শুকরিয়া। তারুণ্যের অহংকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

মুন্না বলেন, “আমরা চেষ্টা করেছি দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করতে। তবে ১৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে অনেককে মূল্যায়ন করা হয়তো সম্ভব হয়নি। আমাদের হাজার হাজার যোগ্য নেতা রয়েছেন। তাদের উদ্দেশে আমি বলব, আমরা সবাই নেতা। যারা সীমাবদ্ধতার কারণে এ কমিটিতে স্থান পাননি, তাদের নিয়েই আমরা এগিয়ে যাব।”

মোনায়েম মুন্না বলেন, “রাজপথে যুবদল স্বৈরাচারবিরোধী আন্দোলনে যেভাবে নিজের জীবনবাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিল, তেমনিভাবে প্রধানমন্ত্রীর স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নেও সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে যেকোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ জুলাই যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল। এ কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে রেজাউল করিম পল, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল এবং দপ্তর সম্পাদক হিসেবে নুরুল ইসলাম সোহেলকে দায়িত্ব দেওয়া হয়।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝