Friday | 5 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 5 June 2026 | Epaper
BREAKING: অবৈধ বাংলাদেশিদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: জয়সওয়াল      গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার পরিকল্পিত উদ্যোগ দেখা যাচ্ছে: মির্জা ফখরুল      হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      যমুনা সেতুর পূর্ব প্রান্তে দীর্ঘ যানজট      শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত ১২      দৌলতদিয়া ঘাটে আবারও বাস পড়ল নদীতে      বাসচাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ নিহত ৩      

বাংলাদেশের যেসব চ্যানেল বিশ্বকাপ সম্প্রচার করবে

প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ২:৪৯ পিএম   (ভিজিট : ৪৯)
২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), সময় টিভি এবং টি স্পোর্টস। বিশ্বকাপ সম্প্রচার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। 

সময় টিভি ও টি স্পোর্টস বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি নিশ্চিত করেছে। বিটিভি সূত্রও খেলা দেখানোর জটিলতা অবসানের কথা নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ১১ জুন। দীর্ঘ অনিশ্চয়তার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহায়তায় বিটিভি ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব নিয়ে তা শেয়ার করবে সময় টিভি ও টি স্পোর্টসের সঙ্গে।

দর্শকরা গুরুত্বপূর্ণ ম্যাচ, হাইলাইটস ও বিশ্লেষণমূলক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। বিটিভির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলা দেখা যাবে। এই সম্প্রচার বাংলাদেশে ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

খেলা দেখা যাবে কি না তা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন ফুটবল ভক্তরা। অবশেষে সেই অনিশ্চয়তার অবসান হলো।

প্রথমবার ৪৮ দল নিয়ে হতে যাচ্ছে বিশ্বকাপ। তিন দেশে বিশ্বকাপ হওয়ার ঘটনাও প্রথম।

এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close