ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঢাবি সিনেট সদস্য নির্বাচিত হলেন অধ্যাপক রীনাত ফওজিয়া
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১০:০৯ পিএম
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স (প্রাক্তন গার্হস্থ্য অর্থনীতি কলেজ)-এর অধ্যাপক রীনাত ফওজিয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিক্যাল ২০(১)(আই) অনুযায়ী একাডেমিক পরিষদ কর্তৃক তাঁকে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৬ সালের ২ জুন প্রকাশিত এক আদেশে এ তথ্য জানিয়েছে।

অধ্যাপক রীনাত ফওজিয়া ১৪তম বিসিএস শিক্ষা ক্যাডারের একজন সদস্য। তিনি উপমহাদেশের প্রখ্যাত সুরসাধক ওস্তাদ আয়েত আলী খানের দৌহিত্রী। তাঁর পিতা বিশিষ্ট সংগীত গবেষক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোবারক হোসেন খান এবং মাতা বিশিষ্ট কণ্ঠশিল্পী ফওজিয়া খান।

শিক্ষকতার পাশাপাশি অধ্যাপক রীনাত ফওজিয়া দেশের একজন প্রথিতযশা সেতারশিল্পী হিসেবে সুপরিচিত। তিনি গীতিকার ও সুরকার হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। সেতারশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৫ সালে যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল ভিজিটর প্রোগ্রাম’-এ অংশগ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য সফর করেন।

এর আগে ১৯৯৬ সালে রোটারি অ্যাওয়ার্ড লাভ করে ‘গ্রুপ এক্সচেঞ্জ প্রোগ্রাম’-এ নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য সফর করেন তিনি। এছাড়া ২০১৩ সালে বেঙ্গল মিউজিক ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেতার পরিবেশন করে প্রশংসা অর্জন করেন।

সংগীত বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল. ডিগ্রি অর্জনকারী অধ্যাপক রীনাত ফওজিয়ার সংগীত ও গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হওয়ায় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝