ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল বেতাগীর মাহি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:১৭ পিএম
X

বরগুনার বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাসির আজমাঈন মাহি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) অর্জন করেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত রোববার ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করে। প্রকাশিত ফলে প্রতিযোগিতাপূর্ণ এ পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে মাহি।

মুনতাসির আজমাঈন মাহি ডেইলি অবজারভারের পাথরঘাটা উপজেলা প্রতিনিধি ইমরান হোসাইন ও বরগুনার বেতাগী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. খাদিজা খানম দম্পতির ছেলে।

মাহির মা খাদিজা খানম জানান, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং মাহির নিরলস পরিশ্রমের ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে ছেলে যেন মেধা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে দেশ ও সমাজের জন্য কাজ করতে পারে, সে জন্য তিনি সবার দোয়া কামনা করেন।

মাহির এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মাহি লেখাপড়ায় ধারাবাহিক সাফল্য ধরে রেখে বিদ্যালয় ও এলাকার সুনাম বয়ে আনবে।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝