ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত ১২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১০:৫০ এএম
X
Advertisement

শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত ও আরও আট জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। 

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় কলম্বো থেকে প্রায় ৬৫ ​​কিলোমিটার দক্ষিণ-পূর্বে কালুতারা জেলার আঙ্গুরুওয়াতোটায় অবস্থিত মাওপিয়া সেভানা বৃদ্ধাশ্রমে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের মুখপাত্র ফ্রেডরিক উটলার জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ৫১ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। সেখানে মানসিক রোগীদেরও রাখা হতো।

প্রথমে ১১ জনের মৃত্যুর খবর এলেও পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৮ জন গুরুতর আহত হয়ে হোরানা বেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ এনে বৃদ্ধাশ্রমটির মালিক ও পরিচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের ফুটেজে দেখা গেছে, ভবনটি ভস্মীভূত হয়ে গেছে। এর আসবাবপত্র ও সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে এবং আশপাশে মৃতদেহ পড়ে আছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল হিরুর লাইভ দৃশ্যে দেখা গেছে, দমকলকর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে মোট ৭১ জন বাসিন্দা ছিলেন। স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তায় ৫১ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

ন্যাশনাল সেক্রেটারিয়েট ফর এল্ডার্সের পরিচালক চতুরা মিহুদুম জানিয়েছেন, বৃদ্ধাশ্রমটি নিবন্ধিত ছিল না। মাত্র ১৫ জনের ধারণক্ষমতাসম্পন্ন ছোট জায়গায় গাদাগাদি করে ৭১ জনকে রাখা হয়েছিল।

বৃদ্ধাশ্রমটিতে বয়স্কদের পাশাপাশি কিছু মানসিক প্রতিবন্ধী তরুণ ও শিশুও ছিল। অগ্নিকাণ্ডে হতাহতের মধ্যে সবচেয়ে কম বযসী একজনের বয়স ছিল ১৭।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সঠিক কারণ এখনো নির্ধারণ করা যায়নি।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement