ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাজীপুরে নিখোঁজের পর ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:২৩ পিএম
X
Advertisement

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর নাঈম হাসান (২৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর হাত-পা বাঁধা ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছনের শেখেরঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাঈম হাসান উপজেলার বরমী ইউনিয়নের বড়নল গ্রামের বাসিন্দা এবং জামাল উদ্দিনের ছেলে। তিনি বরমী বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। পাশাপাশি বাড়ির পাশের একটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষও করতেন।

নিহতের বাবা জামাল উদ্দিন জানান, মঙ্গলবার (৩ জুন) রাত পৌনে ১২টার দিকে নাঈম বাড়ির পাশের মাছের প্রকল্প দেখতে টর্চলাইট নিয়ে বের হন। গভীর রাত হলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। প্রথমবার কল দিলে ফোন কেটে দেওয়া হয়। পরে একাধিকবার কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

পরদিন সকাল পর্যন্ত নাঈম বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছনের শেখেরঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাঈমের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

এফএ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement