পাথরও কাঁদে
কে, এম, আব্দুস সালাম
পাথরও কাঁদে।
যে বালির উপর দিয়ে আমরা হেঁটে যাই
তাও কাতরায় যন্ত্রণায়, শুধু কাঁদে না কোনো কোনো মানুষ।
সমুদ্রও করে আর্তনাদ।
পাহাড়ের অশ্রুপাত হয় ঝর্ণায়,
বৃক্ষরাও পাতাঝরায় বেদনায়,
শুধু ভিজুভিয়াস হয়ে সুন্দরকে পোড়ায়
কিছু কিছু হৃদয়।
তারপরও আকাশ নতজানু হয় মানুষের কাছে
সমুদ্রও করে আলিঙ্গন,
বৃক্ষও টেনে নেয় বুকে তার কখনো কখনো।
মানুষ শুধুই উপেক্ষার আগুনে পোড়ায়
অবহেলা করে জীবনের আহ্বান।
জীবনের গল্প গুলো জমে থাকে স্মৃতির পাতায়।
জীবনের গল্পগুলো এভাবেই লেখা হয়।