ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৭:৩৭ পিএম
X
Advertisement

ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকার পর দুই দেশের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়েছে। আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বন্দরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

সোমবার সকালে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম শুরু হয়। এদিকে ঈদের ছুটি শেষে বন্দর এলাকায় ব্যবসায়ীদের আনাগোনা শুরু হয়েছে। ফলে বন্দরে আবারও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

সকাল থেকেই শ্রমিকদের বন্দর এলাকায় আসতে দেখা যায় এবং তারা বন্দরে প্রবেশ করেন। এছাড়া বিভিন্ন স্থান থেকে আসা পণ্যবাহী ট্রাকও বন্দরে প্রবেশ করতে দেখা গেছে।

আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, “ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ রাখা হয়েছিল। আজ সোমবার সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।”

জিএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement