মা তুমি ভোরের শিশির ভেজা
ধানের ক্ষেতের ঘ্রাণ,
গ্রীষ্ম দুপুরে বটের ছায়ায়
শান্ত করেছ প্রাণ।
মা তুমি আমার এই জীবনের
প্রথম আশ্রয়,
হাজার ঝড়কে বুকে নিয়ে মাগো
রেখেছো যে নির্ভয়।
তোমাকেই দেবো মানবতার
শ্রেষ্ঠ সম্মান,
মা তুমি ভোরের শিশির ভেজা
ধানের ক্ষেতের ঘ্রাণ।
পাহাড় সমান ধৈর্য তোমার
সাগরের মত মন,
জীবনের ঝড় ঠেকিয়েছো তুমি
বুকে তুলে আলোড়ন।
তোমার প্রতি কমেনা আমার
হৃদয়ের মায়া টান,
মা তুমি ভোরের শিশির ভেজা
ধানের ক্ষেতের ঘ্রাণ।
মা তুমি আমার এই জীবনের
শ্রেষ্ঠ পুরস্কার,
মায়াভরা ওই মুখ যে আমার
চোখে ভাসে বার বার।
যতদিন বাঁচিয়ে আমি পাশে আছি
পদতলে দিও স্থান,
মা তুমি ভোরের শিশির ভেজা
ধানের ক্ষেতের ঘ্রাণ।