ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কবিতা: ছদ্মবেশী
✎ আফরোজা পারভীন
⏲ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ১১:২৭ এএম
X
Advertisement

দেশটা আমার হারিয়ে গেছে 
ছদ্মবেশীর ভিড়ে, 
সত্যিকারের মানুষ আবার 
ফিরবে কবে নীড়ে।

অন্ধকারের নিকষ কালোয়
সমাজটা যে ঢাকা,
অপরাধী মুখোশ পরে 
নিজকে আড়াল রাখা।

মিথ্যে দেয়াল ভেঙে দিয়ে 
নতুন স্বপ্ন ঘিরে
সত্যিকারের মানুষ আবার 
ফিরবে কবে নীড়ে।

জীবন গেল হাজার শিশুর 
হয়নি কারো ফাঁসি, 
তাই তো দেখি অপরাধীর 
মুখে মুচকি হাসি। 

কত শিশু ধর্ষিতা হয় 
গোপনাঙ্গ চিরে,
সত্যিকারের মানুষ আবার 
ফিরবে কবে নীড়ে।

ওদের মুখোশ খুলে দেব
এক হয়ে যাই চলো,
মিথ্যে দেয়াল গুঁড়িয়ে 
প্রতিবাদের কথা বলো।

গিরগিটিদের চিনে রাখো 
নেইকো ওদের মাপ, 
শকুনের রক্তাক্ত নখর
সেইতো অভিশাপ। 

ঘৃণার আগুন ছড়ায় যারা
রাখবো বন্দি ঘিরে,
সত্যিকারের মানুষ আবার 
ফিরবে কবে নীড়ে।

আরএন
Advertisement
Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement