Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা কাল      মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ      দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু      কমলো এলপি গ্যাসের দাম      আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করতে নির্দেশনা      পশ্চিমবঙ্গের সরকারে নেই মুসলিম প্রতিনিধি      দাম কমেছে স্বর্ণের       

নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বাজলো ৭ই মার্চের ভাষণ

প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২:০৩ পিএম   (ভিজিট : ১১২)

নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ (অডিও) প্রচার করেছে দলের কিছু নেতাকর্মী।

শনিবার (৭ মার্চ) সকালে শহরের সরিষাহাটির মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি ছোট মাইকে এই ভাষণ প্রচার করা হয়। পরে এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে দেখা যায়, পরিত্যক্ত ভাঙা দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় ছোট একটি মাইকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হচ্ছে। মাইকটি কার নেতৃত্বে লাগানো হয়েছে তা জানা যায়নি, এবং সেখানে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। পরে নেতাকর্মীরা কার্যালয়ে লাগানো মাইকের ভাষণটি তাদের নিজ নিজ ফেসবুকে প্রচার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, “এ ধরনের ঘটনা আমরা শুনেছি। জানা গেছে, জনগণ মাইকটি খুলে নিয়ে গেছে।”

কেএইচ/আরএন





LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close