Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: পুরোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে খালেদা জিয়ার নামে নামকরণ নয়: প্রধানমন্ত্রী      বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা কাল      মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ      দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু      কমলো এলপি গ্যাসের দাম      আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করতে নির্দেশনা      পশ্চিমবঙ্গের সরকারে নেই মুসলিম প্রতিনিধি      

লক্ষ্মীপুরে সার বিক্রেতাদের সনদ বহালের দাবিতে মানববন্ধন

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:১৪ পিএম   (ভিজিট : ১৯৮)

লক্ষ্মীপুরসহ সারাদেশের ৪৪ হাজার কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবিতে মানববন্ধন করা হয়েছে। একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন খুচরা সার বিক্রেতারা। 

মঙ্গলবার (৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ব্যানারে এ আয়োজন করা হয়। এতে সংগঠনের সদর, রায়পুর ও কমলনগর উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় উপস্থিত ছিলেন খুচর সার বিক্রেতা এসোসিয়েশনের সদর উপজেলার সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, রায়পুর উপজেলা সভাপতি মো. হানিফ ও খুচরা সার বিক্রেতা আবুল কাশেম প্রমুখ।
 
সংগঠনের রায়পুর উপজেলা সভাপতি মো. হানিফ বলেন, করোনাকালীন সময় সরাসরি আমরা কৃষকদেরকে সার হস্তান্তর করেছি। আমাদের ৪৪ হাজার সার বিক্রেতা ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করে আসছে। কার্ড বাতিল করলে ঋণের কারণে আমাদের ব্যবসা বিলুপ্ত হয়ে যাবে। কৃষিখাতেও ধ্বস নামবে।

সংগঠনের সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, আমরা ৪৪ হাজার সার বিক্রেতা প্রায় ৩০ বছর ধরে ব্যবসা করে ৫ কোটি কৃষককে সেবা দিয়ে আসছি। আমরা না থাকলে কৃষক মারাত্মকভাবে ক্ষতির সম্মুখিন হবে। এতি কৃষকসহ ৬ কোটি পরিবার পরিজন নিয়ে আমাদের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে।

সংগঠনের সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, ১৩ নভেম্বর কোন নোটিশ না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল করেছে। সারাদেশে আমাদের ৪৪ হাজার রিটেইলার আছে। আমরা সারাদেশে ৫ কোটি কৃষককে সেবা দিয়ে আসছি। খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল রাখতে প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। 

সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম বলেন, সরকারি নীতিমালা ও প্রজ্ঞাপন অনুযায়ী আমরা কাজ করছি। খুচরা সার বিক্রেতাদের কার্ড বাতিল নিয়ে আমাদের কোন কিছু করার নেই।

আরএইচআর/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close