ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কন্যা সন্তানের নিরাপত্তায় শটগানের লাইসেন্স চেয়েছেন বাবা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:০৩ পিএম আপডেট: ০২.০৬.২০২৬ ১১:০৬ পিএম
X
Advertisement

নিজের কন্যা সন্তানের নিরাপত্তার কথা বিবেচনা করে একটি শটগানের লাইসেন্স চেয়েছেন ফেনীর বাসিন্দা তানজিরুল ইসলাম সম্রাট। এ জন্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনও করেছেন।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সম্রাট। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

গত ৩১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দেন তিনি। আবেদনে উল্লেখ করেন, তার সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। দেশের বর্তমান সামাজিক পরিস্থিতি এবং বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সন্তানের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন।

সম্রাটের ভাষ্য, একজন দায়িত্বশীল পিতা হিসেবে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং আত্মরক্ষার স্বার্থে একটি বৈধ অস্ত্রের প্রয়োজন রয়েছে। আবেদনে তিনি প্রতিশ্রুতি দেন যে, অস্ত্রের অপব্যবহার রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন এবং প্রচলিত আইন ও বিধিবিধানের সব শর্ত মেনে চলবেন।

গত ১৯ মে ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। বিচারের দাবিতে শিক্ষার্থী, সচেতন নাগরিক এবং এলাকাবাসী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

এদিকে, আইন ও সালিশ কেন্দ্রের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত সময়ে অন্তত ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে অন্তত ১৭ শিশু।

এটি/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement