Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা কাল      মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ      দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু      কমলো এলপি গ্যাসের দাম      আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করতে নির্দেশনা      পশ্চিমবঙ্গের সরকারে নেই মুসলিম প্রতিনিধি      দাম কমেছে স্বর্ণের       

দুই দশক পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৮০)

প্রায় দুই দশক পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ রাতে চট্টগ্রাম যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাজধানীর গুলশানে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, ‘রাত ৭টা ৩৫ মিনিটে বিমানযোগে তারেক রহমান চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। রোববার তিনি ইয়ুথ পলিসি নিয়ে একটি সংলাপে অংশ নেবেন। একই সময়ে ব্যারিস্টার জাইমা রহমান রিলস মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে অংশ নেবেন।’ সিলেট অঞ্চলে দলের প্রচারণা কার্যক্রমে নেতাকর্মীদের ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সিলেটে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

এর আগে ২০০৫ সালে সর্বশেষ চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। সে সময় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে আয়োজিত এক সভায় তিনি বক্তব্য দেন।

এলএইচ/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close