ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যুর ঘটনা খতিয়ে দেখবে সরকার: রিজভী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১১:২১ পিএম
X

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের কাছে এ সরকার দায়বদ্ধ। দলের নাম ভাঙিয়ে কেউ অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না।

বুধবার (২৭ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 
সীমান্তে পুশ-ইনের ঘটনাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পুশ-ইন সার্বভৌমত্বের জন্য হুমকি। এর পেছনে ভারতের গোপন এজেন্ডা রয়েছে কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এ ধরনের আচরণ কখনোই সৎ ও বন্ধুত্বপূর্ণ আচরণ হতে পারে না। 

সংবাদ সম্মেলনে মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে রিজভী বলেন, দুর্ঘটনার পেছনে কারও কোনো অবহেলা বা চিকিৎসাজনিত গাফিলতি রয়েছে কিনা, তা সরকার খতিয়ে দেখবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা হবে।


এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝