Thursday | 4 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 4 June 2026 | Epaper
BREAKING: যেসব গ্রাহকদের জন্য বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার       প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: গ্রেপ্তার ২      আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় অবহেলার প্রমাণ স্পষ্ট: স্বাস্থ্যমন্ত্রী      বন্ধ কল কারখানা চালু ও ব্যবস্থাপনা নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত      রামিসা হত্যা মামলার রায় রোববার      যুবদলের সভাপতি মুন্না, সম্পাদক নয়ন       বিহারে আইসিইউতে অগ্নিকাণ্ড, নিহত ৪      

মুন্সীগঞ্জ-৩: বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল

প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ২১৮)

মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) সংসদীয় আসনে দাখিল করা নয়টি মনোনয়নপত্রের মধ্যে চার জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। এর মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনও রয়েছেন।
 
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ ঘোষণা দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী শেখ মো. কামাল হোসেন, বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী আনিস মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানী এবং স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।

রিটার্নিং অফিসার বলেন, 'কমিউনিস্ট পার্টির শেখ মো. কামাল হোসেনের মনোনয়নপত্রে তথ্যের গড়মিল পাওয়া গেছে। একই কারণে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী আনিস মোল্লার মনোনয়ন বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের তথ্য গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মামলা সংক্রান্ত তথ্য গড়মিলের কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানীর মনোনয়ন বাতিল করা হয়েছে।'

অন্যদিকে, যাচাই-বাছাই শেষে বিএনপির মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান (রতন), ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান, জাতীয় পার্টির এ এফ এম আরিফ উজ্জামান দিদার, খেলাফত মজলিসের হাজী আব্বাস কাজী এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ মো. শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে মুন্সীগঞ্জ-৩ আসনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এমএইচ/এমএ


সম্পর্কিত   বিষয়:  মুন্সীগঞ্জ-৩   বিএনপি   মনোনয়ন  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close