ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ময়মনসিংহে সাপের কামড়ে কিশোরের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:২২ পিএম
X
Advertisement

ময়মনসিংহের ভালুকায় বিষাক্ত সাপের কামড়ে মামুন বেপারী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মামুন বাটাজোর গ্রামের কিসমত বেপারীর ছেলে। কাচিনা ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াসিন তালুকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন মামুন। রাত আনুমানিক ১২টার দিকে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, মধ্যবিত্ত পরিবারের সন্তান মামুন পড়াশোনার পাশাপাশি বাবার ভাঙারি ব্যবসায় সহযোগিতা করতেন। পারিবারিক আর্থিক সংকটের কারণে তিনি কিছুদিন আগে লেখাপড়া ছেড়ে পুরোপুরি বাবার সঙ্গে কাজে যুক্ত হন।

স্থানীয় ইউপি সদস্য ইয়াসিন তালুকদার বলেন, মামুনের মৃত্যুর ঘটনাটি তিনি জেনেছেন এবং বিষয়টি সত্য। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement