ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাঁচবিবিতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৭:৩৬ পিএম
X
Advertisement

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পিকনিকের বাসের ধাক্কায় হামিম হোসেন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার দরগাপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিম ওই এলাকার দর্জি মো. শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শিশুটির মা বাড়ির পাশে পাঁচবিবি-হিলি পাকা সড়কের অপর পাশে ধান শুকাচ্ছিলেন। এ সময় হামিম মায়ের কাছে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। রাজশাহী থেকে রংপুরগামী একটি পিকনিকের বাস ওই সময় দ্রুতগতিতে এসে শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসচালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ ঘটনায় নিহত শিশুর পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে এবং লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এসআইএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement