Monday | 8 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 8 June 2026 | Epaper

দৃশ্যমান হলো পদ্মা সেতুর ২ হাজার ৫৫০ মিটার

প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯, ২:২৭ পিএম   (ভিজিট : ৮৩২)
পদ্মা সেতুতে বসেছে ১৭তম স্প্যান (৪ডি)। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি ২২ ও ২৩ নম্বর পিলারের ওপর স্থাপন করা হয়। এই স্প্যান বসানোর মাধ্যমে পদ্মার মূল সেতুর ২ হাজার ৫৫০ মিটার দৃশ্যমান হলো। 

এর আগে গত ১৯ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ১৬ ও ১৭ নম্বর পিলারে ১৬তম (৩-ডি) স্প্যান বসানোর মাধ্যমে পদ্মার মূল সেতুর ২৪শ’ মিটার দৃশ্যমান হয়। 

পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ন কবীর জানান, ২২ ও ২৩ নম্বর পিলারে বসেছে এই স্প্যানটি। এর ফলে সেতুর ২ হাজার ৫৫০ মিটার দৃশ্যমান হয়েছে। আগামী ৪ অথবা ৫ ডিসেম্বর ১৭ ও ১৮ নম্বর খুঁটিতে বসার কথা রয়েছে ১৮তম স্প্যান। এখন থেকে অল্প সময়ের ব্যবধানে স্প্যান উঠতে থাকবে। ইতোমধ্যে চীন থেকে আরও দুটি স্প্যান বাংলাদেশে পৌঁছেছে। সমুদ্রপথে গত ১৯ নভেম্বর বিকেলে স্প্যান দুটি মোংলা বন্দরে এসে পৌঁছায়।

তিনি জানান, সব চ্যালেঞ্জ জয় করে এগিয়ে যাচ্ছে মূল সেতুর কাজ। পিলারের পাশাপাশি, স্প্যান, রোডওয়ে ও রেলওয়ের কাজও এগিয়ে চলছে। পুরো সেতুতে ২ হাজার ৯৩১টি রোডওয়ে স্ল্যাব বসানো হবে। আর রেলওয়ে স্ল্যাব বসানো হবে ২ হাজার ৯৫৯টি। সেতুর ৪২টি পিলারের মধ্যে পুরো প্রস্তুত এখন ৩৩টি। ৪২টি পিলারের উপর ৪১টি স্প্যান বসানো হবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার।

-এমএইচএস/এমএ



সম্পর্কিত   বিষয়:  পদ্মা সেতু  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close