Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা কাল      মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ      দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু      কমলো এলপি গ্যাসের দাম      আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করতে নির্দেশনা      পশ্চিমবঙ্গের সরকারে নেই মুসলিম প্রতিনিধি      দাম কমেছে স্বর্ণের       

যারা সরকারি ছত্রছায়ায় থাকে, তারা কম রাজস্ব দেয়: হুইপ নিজান

প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৯:১৬ পিএম   (ভিজিট : ১১৯)

জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, “সবচেয়ে কম রাজস্ব আমরা দিই; আমাদের দেশের মানুষ এবং গরীব লোকেরা রাজস্ব দেয়। বড়লোকরা দেয় না, তারা খুব কম দেয়। কারণ বড়লোকরা ফাঁকিঝুঁকি জানে এবং কিভাবে রাজস্ব-ট্যাক্স কম দিতে হয় তা তারা জানে। মধ্যবিত্ত ব্যবসায়ী ও উঠতি ব্যবসায়ীরা ভয় পায়, তারা সমস্যায় পড়তে পারে। কিন্তু যারা সরকারি ছত্রছায়ায় থাকে, তারা ভয় পায় না; তারা তো বড় হয়ে গেছে।”

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানটি উপজেলার চরলরেন্স সূর্যমুখী কিন্ডারগার্টেন মাঠে সানরাইজ ক্লাব আয়োজন করে।

হুইপ নিজান আরও বলেন, “মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এটি শুধু মুখে বললেই হবে না; সকলে মিলে কাজ করতে হবে। বাজারে যারা আছে, তারা লাঠি নিয়ে দাঁড়ালে মাদকের জন্য আর জায়গা থাকবে না। স্কুলে স্কুলে বিষয়টি বলা উচিত। আগে স্কুলে পড়ালেখা হয়নি, এটা আর হতে দেওয়া যাবে না। আমাদের সরকার সব ধরণের সাহায্য করবে, কিন্তু আপনাদেরও নিজেদের দায়িত্ব পালন করতে হবে। শিক্ষকরা শিক্ষকতা করুন; রাজনীতি করার দরকার নেই। রাজনীতি করতে চাইলে ভোটের তিন মাস আগে করবেন। আপাতত, যার যার দায়িত্ব পালন করুন।”

সম্মাননা পদক সরকারিভাবে প্রদানের জন্য আয়োজকদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, “আমরা আমাদের ক্ষমতা অজান্তে সরকারের কাছে দিয়ে দিই। আপনারা যে কাজ করেছেন, যদি আগামীকাল ইউএনও সাহেব তা টেকওভার করেন, তখন কি আপনারা আপনার মতো করতে পারবেন? পারবেন না। সরকার আপনাদেরকে সহযোগিতা করতে পারে। আমাদের হাতে ক্ষমতা থাকলে, সরকারিকরণ হয়ে যাবে।”

সানরাইজ ক্লাবের সভাপতি ওসমান গনি বিপ্লবের সভাপতিত্বে ও চন্দ্রগঞ্জ কামিল মাদ্রাসার প্রভাষক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম, কমলনগর উপজেলা বিএনপি সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন, উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের ও সেক্রেটারি আকরাম হোসেন প্রমুখ।

জানা গেছে, সানরাইজ ক্লাবের উদ্যোগে কমলনগরে ৯ জন গুণী ব্যক্তি ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’, ৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ১৪ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। সম্মাননা পদক পেয়েছেন শ্রেষ্ঠ আলেম গিয়াস উদ্দিন, শিক্ষক মাহবুবুর রহমান, গর্বিত পিতা মোহাম্মদ আলী হোসাইন, কৃষি উদ্যোক্তা মো. রিপন, উদ্যোক্তা আব্দুর রহমান, সামাজিক সংগঠক মো. দোলন, রক্তদান সংগঠন প্রিয় ব্লাড ব্যাংক, সামাজিক সংগঠন মাতাব্বরহাট ক্লাব ও ক্রীড়া সংগঠন শতমুখ স্বপ্ন ফাউন্ডেশন।

আরএইচ/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close