ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নওগাঁ সীমান্তে মানবপাচারের অভিযোগে ভারতীয় নাগরিক আটক
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম আপডেট: ২৯.১১.২০২৬ ৬:৩২ পিএম
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্তের বাংলাদেশের অভ্যন্তর থেকে মতিলাল (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৯ নভেম্বর) দুপুরে দিয়ারাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির দাবি, আটক ব্যক্তি মানবপাচার চক্রের সঙ্গে জড়িত।

মতিলাল ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিবপুর থানার বাসিন্দা। তার বাবার নাম নাইকি মুর্মু।

নীতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল মান্নান জানান, রোববার দুপুর ১২টার দিকে সীমান্ত পিলার ২৩০/১৬ আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিয়ারাপাড়া এলাকায় ঘোরাফেরা করছিলেন মতিলাল। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। পরে দায়িত্বপ্রাপ্ত টহলদল তাকে আটক করে।

সুবেদার আব্দুল মান্নান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মতিলাল নিজেকে মানবপাচারকারী বলে স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, রাসেল নামে এক বাংলাদেশি নাগরিকও এ চক্রের সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদ শেষে তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
Advertisement
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝