ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪১৬ জন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:৩৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

৪৬তম বিসিএসের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে ১ হাজার ৪১৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতন পাবেন। তাঁদের আগামী ২০ ডিসেম্বর ২০২৬ (৫ পৌষ ১৪৩৩)-এর মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনে নিয়োগের ক্ষেত্রে কয়েকটি শর্তও উল্লেখ করা হয়েছে। শর্ত অনুযায়ী, নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দুই বছর শিক্ষানবিসকাল সম্পন্ন করতে হবে। এ সময়ের পর বুনিয়াদি প্রশিক্ষণ ও বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হলে তাঁদের চাকরি স্থায়ী করা হবে।

এ ছাড়া শিক্ষানবিসকাল চলাকালে অথবা তা শেষ হওয়ার তিন বছরের মধ্যে চাকরি ছাড়লে প্রশিক্ষণকালে পাওয়া বেতন-ভাতা ও ব্যয়িত অর্থ ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সম্পাদিত বন্ড অনুযায়ী ফেরত দিতে হবে।

যোগদানের সময় ৩০০ টাকার স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান না করার অঙ্গীকারনামা এবং সম্পত্তির বিবরণী জমা দিতে হবে। পাশাপাশি কোনো বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের অঙ্গীকার করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

উল্লেখ্য, ৪৬তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন প্রকাশের ফলে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের প্রক্রিয়ায় থাকা জটিলতা কাটতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
Advertisement
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝