ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সরকারকে ব্যর্থ করতে প্রতিশোধের চেষ্টা করছে পলাতক আওয়ামী লীগ: নজরুল ইসলাম খান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পলাতক আওয়ামী লীগ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেন, সরকারকে ব্যর্থ করার চেষ্টায় তারা উন্মাদ হয়ে গেছে। তাদের রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পাট শ্রমিক দলের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতি খুন হয়েছেন, অনেকে জেল খেটেছেন। কিন্তু কেউ পালিয়ে যাননি। শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনাই জনগণের তাড়া খেয়ে পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, ১৭ বছর গুম-খুন, জেল-জুলুম ও নির্যাতনের পর ছাত্র-জনতার রক্তের বিনিময়ে জনগণ একটি গণতান্ত্রিক দেশ পেয়েছে। কিন্তু পতিত ফ্যাসিস্ট শক্তি দেশের বাইরে বসে সবকিছু অস্বীকার করছে।

সম্মেলনে তিনি বলেন, জাতীয় শিল্পের উন্নয়নে সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমান উল্লাহ আমান।
Advertisement
Loading...
Loading...
Advertisement
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝