ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইনানীতে গ্যাস বিস্ফোরণে বাপেক্সের ৭ সদস্য দগ্ধ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম
X

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননকাজের সময় নির্গত গ্যাসের বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সাত সদস্য দগ্ধ ও আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ইনানীতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি ইনানীতে নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসে আগুন ধরে যায়। পরে বাপেক্সের কারিগরি দল আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর সেখানে জরিপ কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জরিপ চলাকালে হঠাৎ গ্যাসের বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বের হয়ে আসে। এতে ঘটনাস্থলে কর্মরত বাপেক্সের সাত সদস্য দগ্ধ ও আহত হন।

বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ড. আব্দুস ছালাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে জরিপের কাজ চলছিল। এ সময় আকস্মিক বিস্ফোরণে আগুনের কুণ্ডলী বের হয়ে আসে। এতে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনিসহ সাতজন দগ্ধ হন।

তিনি আরও জানান, আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে প্রায় এক মাসের চেষ্টায় ইনানীর ওই গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে জরিপ কার্যক্রম শুরু করা হয়।

গত ২৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদ্‌গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গ্যাসে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় ভূগর্ভে প্রায় ৫০০ পিএসআই চাপে প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
Advertisement
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝