নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে রাজধানীর পৃথক এলাকা থেকে ছাত্রলীগের এক কর্মী ও যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছয়টি পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছাত্রলীগ কর্মী মো. মাহির ও যুবলীগ নেতা শাহীন। তাদের মধ্যে মাহিরকে লালবাগ এলাকা থেকে চারটি পেট্রল বোমাসহ এবং শাহীনকে মোহাম্মদপুর এলাকা থেকে দুটি পেট্রল বোমাসহ গ্রেপ্তার করা হয়।
রোববার (২৯ নভেম্বর) ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
বার্তায় তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ডিএমপির অভিযান অব্যাহত রয়েছে।
এসএস