ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশি পেসার ইবাদতকে জরিমানা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:৫৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের পেসার ইবাদত হোসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়-সহায়ক কর্মকর্তাদের আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গের দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে ইবাদতকে। আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়ের দিকে অযাচিত বা বিপজ্জনকভাবে বল ছুড়ে মারার ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ১৭তম ওভারে ঘটনাটি ঘটে। ক্রিজে নিরাপদে ফিরে আসা ব্যাটারের দিকে বিপজ্জনক ও অযাচিতভাবে বল ছুড়ে মারেন ইবাদত। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আচরণবিধির প্রথম স্তর ভঙ্গের অভিযোগ আনা হয়।

গত ২৪ মাসের মধ্যে এটিই ইবাদতের প্রথম অপরাধ। নিজের অপরাধ স্বীকার করে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন তিনি। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গকুমা ইবাদতের বিরুদ্ধে অভিযোগ আনেন।

এসএস 


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝