ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চার সপ্তাহের জন্য মাঠের বাইরে হকসের সিজে ম্যাককলাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চোটের কারণে অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে এনবিএ দল আটলান্টা হকসের গার্ড সিজে ম্যাককলামকে। তাঁর বাঁ পায়ের কাফ মাসলে (পায়ের পেছনের পেশি) চোট ধরা পড়েছে। একই সঙ্গে পায়ের আঙুলের গুরুতর চোটের কারণে প্রায় চার মাস মাঠের বাইরে থাকতে হবে দলের ফরোয়ার্ড আসা নিউয়েলকে।

রোববার মিলওয়াকির বিপক্ষে ম্যাচে বাঁ পায়ে চোট পান ম্যাককলাম। পরে চিকিৎসা পরীক্ষা ও স্ক্যানের মাধ্যমে তাঁর বাঁ কাফ মাসলে টান ধরা পড়ার বিষয়টি নিশ্চিত হয়। আগামী চার সপ্তাহ পর তাঁর শারীরিক অবস্থা পুনরায় মূল্যায়ন করা হবে। এরপর পরবর্তী আপডেট জানাবে আটলান্টা হকস কর্তৃপক্ষ।

এদিকে দলের আরেক খেলোয়াড় আসা নিউয়েলের চোট আরও গুরুতর। গত ৪ নভেম্বর ওয়াশিংটনের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের বড় আঙুল অতিরিক্ত পেছনের দিকে বেঁকে গিয়ে চোট পান তিনি।

গত ১৬ নভেম্বর নিউইয়র্কের হসপিটাল ফর স্পেশাল সার্জারিতে চিকিৎসক মার্টিন ও'ম্যালির অধীনে পুনরায় পরীক্ষা করা হয় নিউয়েলের। অতিরিক্ত ইমেজিং পরীক্ষায় আঙুলের হাইপারএক্সটেনশনের পাশাপাশি প্ল্যান্টার প্লেট ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।

এরপর চিকিৎসক মার্টিন ও'ম্যালির অধীনে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে নিউয়েলের। প্রায় চার মাস পর তাঁর শারীরিক অবস্থা পুনরায় মূল্যায়ন করা হবে।

উল্লেখ্য, হকসের হয়ে দ্বিতীয় মৌসুমে খেলছেন সিজে ম্যাককলাম। চলতি মৌসুমে প্রতি ম্যাচে গড়ে ২৬.৪ মিনিট খেলে ১৪.৫ পয়েন্ট সংগ্রহ করছেন তিনি।


   এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝