ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লিড নিয়ে বাংলাদেশের ওপর চাপ বাড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:৪২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিপক্ষে লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। দিনের তৃতীয় ওভারেই বাংলাদেশের ৪০০ রানের সংগ্রহ ছাড়িয়ে যায় তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ৪২১ রান। বাংলাদেশের চেয়ে ২১ রানে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা। ৬৩ রানে ব্যাট করছেন রায়ান রিকেলটন। অন্য প্রান্তে কাগিসো রাবাদা অপরাজিত আছেন ২৯ রানে।

এর আগে তৃতীয় দিন বৃষ্টি ও বজ্রপাতের কারণে লাঞ্চ বিরতির পর আর খেলা মাঠে গড়ায়নি। তার আগে অবশ্য ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। তাসকিন আহমেদের জোড়া আঘাত এবং হাসান মাহমুদের এক উইকেটে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।

তবে চতুর্থ দিন শুরু থেকেই আবার ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪০০ রান টপকে লিড নেওয়ার পাশাপাশি ম্যাচে নিজেদের অবস্থানও শক্ত করছে দক্ষিণ আফ্রিকা।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝