ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দক্ষিণ আফ্রিকার লিডে চাপে বাংলাদেশ, দ্রুত ২ উইকেটের পতন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:১১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে বড় সংগ্রহের জবাবে চাপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিকরা ৫৫৬ রানে অলআউট হয়ে ১৫৬ রানের লিড পেয়েছে। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১১ রানেই ২ উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে দ্রুত দুই উইকেট হারায় বাংলাদেশ। মার্কো জানসেনের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান তামিম। ২১ বল মোকাবিলা করে মাত্র ৪ রান করেন তিনি। দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

পরের ওভারে কাগিসো রাবাদার বলে বোল্ড হন মুমিনুল হক। তাঁর সংগ্রহ মাত্র ১ রান। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা।

এর আগে চতুর্থ দিনে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর লাঞ্চ বিরতি দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার হাতে একটি উইকেট বাকি থাকায় খেলা বাড়তি সময় চালিয়ে নেওয়া হয়। এ সময় হাসান মাহমুদ ড্যান প্যাটারসনকে বোল্ড করলেও নো বলের কারণে উইকেটটি পাননি।

শেষ পর্যন্ত এবাদত হোসেনের বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন প্যাটারসন। ২৯ রান করেন তিনি। তাঁর বিদায়ে ১২৪.১ ওভারে ৫৫৬ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস।

এর আগে ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতে আগের দিন ফিফটি করা রায়ান রিকেলটন নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। ১০২ রান করে মেহেদী হাসান মিরাজের বলে লিটন দাসের স্টাম্পিংয়ে বিদায় নেন তিনি।

এরপর মিরাজের বলে একইভাবে স্টাম্পিং হন কাগিসো রাবাদা। আউট হওয়ার আগে গুরুত্বপূর্ণ ৭২ রান করেন এই ব্যাটার।

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ সর্বোচ্চ ৪টি উইকেট নেন। তাসকিন আহমেদ ও এবাদত হোসেন শিকার করেন দুটি করে উইকেট।

প্রথম ইনিংসে বাংলাদেশ ৪০০ রানে অলআউট হয়েছিল। ফলে প্রথম ইনিংসে ১৫৬ রানের বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝